ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামলেন রিশি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১১:১২আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:২২

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। এখন পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করা সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি তিনি।

গত মঙ্গলবার তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ব্যাপকভাবে অন্য মন্ত্রীরাও পদত্যাগ শুরু করে। এর জেরেই টরি নেতার পদ ছেড়ে দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন জনসন।

প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা আরও ঘোষণা করেছেন সিনিয়র ব্যাকবেঞ্চার টম তুগেনধাত, অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভারম্যান এবং সাবেক সমতা মন্ত্রী কেমি বেডেনোক। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

টরি নেতা নির্বাচনের সময়সীমা আগামী সপ্তাহে নিশ্চিত হতে পারে আর নতুন প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দায়িত্ব নিতে পারেন বলে আশা করা হচ্ছে।

সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের প্রার্থীতা ঘোষণা করে রিশি সুনাক বলেছেন, তিনি ‘আস্থা ফেরানো, অর্থনীতি পুনর্গঠন এবং দেশকে ফের ঐক্যবদ্ধ’ করতে চান। তিনি বলেন, ‘এই মুহূর্তে কাউকে হাল ধরতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম