ব্রিটেনের রাজনীতিতে অস্থিরতা

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১৮:৪১আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:৪৬

মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে তার পদত্যাগে চাপ সৃষ্টি করেন দলীয় আইনপ্রণেতারা। আইনপ্রণেতারা একমত হয়েছেন আগামী সপ্তাহের মধ্যে নেতৃত্বের নির্বাচন হবে। দলের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন ট্রাস।

ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে তিনি আরও বলেন, আমি ব্রিটিশ রাজা চার্লসকে পদত্যাগের বিষয়টি জানিয়েছি।

সাংবাদিকের সামনে দেওয়া বক্তব্যে লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়েছিলেন। যে প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না তিনি।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেন এর আগে তিন জন প্রধানমন্ত্রীকে হারিয়েছে। আর ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এসব পদক্ষেপ তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে। যার ফলশ্রুতিতে তাকে এখন রাজনৈতিকভাবে টিকে না থাকতে পেরে অবশেষে বাধ্য হয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’