লন্ডনে ডব্লিউটিএম মেলায় ‘মুজিবের বাংলাদেশ’ থিমে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

লন্ডন প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ২১:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:৩৬

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার লন্ডনে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট (ডব্লিউটিএম) ২০২২ মেলায় ‘মুজিবের বাংলাদেশ’ থিমভিত্তিক বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন।

লন্ডনের এক্সেল সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও হাইকমিশনের সহযোগিতায় প্যাভিলিয়নটি স্থাপন করা হয়েছে।

লন্ডনের এক্সেল সেন্টারে তিন দিনব্যাপী এই মেলা ৯ নভেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবারের মেলায় ‘মুজিবের বাংলাদেশ’ নামে স্থাপিত প্যাভিলিয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারের মাধ্যমে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আরও উৎসাহিত করা।”

হাই কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ডব্লিউটিএম-এ অংশ নিচ্ছে এবং এর ফলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পর্যটন অনেক বেড়েছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে ৪০ লাখ পর্যটক প্রতি বছর বাংলাদেশে যাচ্ছেন, যা আগে ছিল ১০ লাখ।’

হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে বর্তমানে প্রায় দেড় কোটি মানুষের সংশ্লিষ্টতা রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই শিল্পের অবদান ৩ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে পর্যটক আরও টানতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি পর্যটকদের ইকো ট্যুরিজমে এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলোয় আকৃষ্ট করতে বাংলাদেশ হাইকমিশন পর্যটন রোড শো করবে।’

মেলায় বেসরকারি পর্যায়ের ১০টি শীর্ষস্থানীয় বাংলাদেশি ট্যুর অপারেটর অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণ প্রদর্শন এবং তাদের বিভিন্ন ট্যুর প্যাকেজের প্রচার করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় আগত বিভিন্ন দেশের দর্শকরা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির শিল্পীদের লোকনৃত্য ও বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা উপভোগ করেন।

 

/এএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের