বিতর্কের জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১১:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১২:০১

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণের জন্য অল্প সময় সিটবেল্ট সরিয়ে বিতর্ক জন্ম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও এমন ঘটনার জন্য ইতোমধ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

সুনাক বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি সময় কিছু সময়ের জন্য সিটবেল্ট সরিয়ে নিয়েছিলেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও’র জন্য তিনি তার সিটবেল্ট সরান।

এ প্রসঙ্গে ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সুনাকের মুখপাত্র জানান, তিনি অল্প সময়ের জন্য গাড়ির সিল্টবেল্ট খুলেছিলেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিট বেল্ট পড়তে ব্যর্থ হলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

সুনাকের আইনজীবী আরও বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তার সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পড়া উচিত।

এমন ঘটনায় ঋষি সুনাকের বিরুদ্ধে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরোধীদল লেবার পার্টিও সমালোচনায় মেতেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ঋষি সুনাক। এর মধ্যেই বিতর্কের জন্ম দিলেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম