দলের চেয়ারম্যানকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৭:১৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

কর সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন কনজারভেটি পার্টির চেয়ারম্যান ও দফতর বিহীন মন্ত্রী নাদিম জাহাবীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত বছর ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা চলার সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

আয় কর না দেওয়ায় চ্যান্সেলর থাকা অবস্থায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছিলেন জাহাবী। কর সংক্রান্ত বিষয়টি কীভাবে সমাধান করেছিলেন, তা ব্যাখ্যা দিতে কঠোর চাপে ছিলেন। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

স্বাধীন তদন্ত শেষ হওয়ার পর বরখাস্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জাহাবিকে এক চিঠিতে সুনাক লিখেছেন, তিনি স্পষ্টভাবে মন্ত্রীত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন এবং তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে তদন্তে এসেছে, জাহাবী লিজ ট্রাসের পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় নিযুক্ত হন। সেই সময় ব্রিটিশ কাস্টমস কর্তৃপক্ষকে (এইচএমআরসি) জরিমানা দিয়েছিলেন। বিষয়টি তিনি তখন প্রকাশ করেনি, এটি মন্ত্রীত্ব কোডের লঙ্ঘন।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম