ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯

ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসার কারণে তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন চার্লস, প্রাসাদ থেকে স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে এটি প্রোস্টেট ক্যানসার নয়।

বাকিংহাম প্যালেস থেকে আরও বলা হয়, সোমবার থেকে ৭৫ বছর বয়সী রাজার ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। নিয়মিত চিকিৎসার একটি সময়সূচি করা হয়েছে। এ সময় জনসাধারণের মুখোমুখি না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

যদিও রাজপরিবারের সদস্যরা সাধারণত তাদের স্বাস্থ্যের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে। এটিকে তারা ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু চার্লস তার সাম্প্রতিক চিকিৎসা সম্পর্কে খোলামেলা ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্সে (সাবেক টুইটার) রাজাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমার কোনও সন্দেহ নেই যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি জানি পুরো দেশ তাকে শুভকামনা জানাবে।

২০২২ সালের সেপ্টেম্বরে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।

/এনএআর/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন