ফিলিস্তিনপন্থি আন্দোলনে ঋষি সুনাককে ‘ব্যঙ্গ’, খালাস পেলেন সেই শিক্ষিকা

লন্ডন প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:২১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬

ব্রিটে‌নে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং সুয়েলা ব্র্যাভারম্যানকে ‘নারকেল’ হিসেবে চিত্রিত করে একটি প্ল্যাকার্ড প্রদর্শনের ব‌্যাপা‌রে আদাল‌তে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছিল। মুসলিম সেই শিক্ষিকা মা‌রিহা হোসেন (৩৭) আদাল‌তে নি‌র্দোষ প্রমাণিত হ‌য়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের একটি আদালত তাকে জাতিগতভাবে উত্তেজনা সৃ‌ষ্টি ও জনশৃঙ্খলা লঙ্ঘনের আইনে অভিযোগ থেকে তা‌কে খালাস দি‌য়ে‌ছেন।

লন্ড‌নের সং‌শ্লিষ্ট আদালতের বিচারক ভেনেসা লয়েড রা‌য়ে বলেছেন, এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ ধারার অংশ ছিল। এটি কোনোভাবেই প্রমাণ করে না যে, এটি কারও প্রতি অপমানজনক ছিল।

আদালতে মা‌রিহাও দাবি করেছেন, প্ল্যাকার্ডটি ছিল নিছকই রাজ‌নৈ‌তিক ব‌্যঙ্গ।

মা‌রিহার আইনজীবী ব‌লে‌ছেন, মা‌রিহা হোসেনের এই মামলাটি স্বাধীন মতপ্রকাশের অধিকারের ওপর একটি বিরক্তিকর আক্রমণ। মা‌রিহা একজন অনবদ্য চরিত্রের নারী, তিনি একজন দায়িত্বশীল এবং চিন্তাশীল নাগরিক। তিনি সত্যিকার অর্থে তার চেয়ে কম ভাগ্যবানদের দুর্দশার কথা চিন্তা করেন। অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রস্তুত তিনি।

আদালত ‘নারকেল’ শব্দটি একটি জাতিগত অপবাদ কিনা সে বিষয়ে বিশেষজ্ঞের মতামত শুনেছেন।

মা‌রিয়া আদাল‌তকে বলেছেন, তিনি তার পরিবারের সঙ্গে ফিলিস্তিনন্থি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার কথায়, ‘আমি এটিকে বিস্ময়কর বলে মনে করি। এটি ঘৃণার বার্তা হিসেবেও কল্পনা করা যেতে পারে।’

অন্যদিকে প্রসিকিউটর জোনাথন ব্রায়ান বলেছিলেন, ‘নারকেল’ শব্দটি একটি সুপরিচিত জাতিগত গালি, যার অর্থ খুব স্পষ্ট। তা হলো ‘আপনি বাইরে থেকে বাদামি হতে পারেন, কিন্তু ভিতরে আপনি সাদা।’

/এস/ইউএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম