খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফলের অপেক্ষায় চিকিৎসকরা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১১ জানুয়ারি ২০২৫, ০০:১৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০০:১৭

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নতুন কিছু শারীরিক পরীক্ষা শুক্রবার সম্পন্ন হয়েছে। বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হো‌সেন সাংবাদিকদের এ কথা জানান। তবে এখন পর্যন্ত যে টেস্টগু‌লোর ফলাফল হা‌তে এসেছে সেগুলোর ব্যাপারে কোনও মন্তব্য কর‌তে রাজি হননি তিনি। 

এদিকে, গতকাল বৃহস্প‌তিবা‌রের ম‌তো শুক্রবারও দুপুর থে‌কে বিএন‌পির নেতাকর্মী‌রা সেন্ট্রাল লল্ড‌নে অব‌স্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপা‌শের এলাকায় ভিড় করে। এ হাসপাতা‌লেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চি‌কিৎসা চল‌ছে খা‌লেদা জিয়ার। আগের দিনের মতো শুক্রবারও খা‌লেদা জিয়া ও তার সফরসঙ্গীদের জন্য বাসা থেকে রান্না করা খাবার নি‌য়ে স্ত্রী ডা. জোবাইদা রহমান‌কে সা‌থে নি‌য়ে হাসপাতা‌লে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান। এসময় খা‌লেদা জিয়ার সফরসঙ্গী, বিএন‌পি নেতা এনামুল হক চৌধুরী ও তা‌বিথ আউয়াল‌কে খাবা‌রের  বক্সগু‌লো তা‌রেক রহমানের হাত থে‌কে এগিয়ে নি‌তে দেখা যায়। তারা দীর্ঘসময় হাসপাতা‌লে বেগম জিয়ার শয্যাপাশে অবস্থান ক‌রেন। এদিকে তারেক রহমান‌কে সালাম জানা‌তে, সাক্ষাৎ পে‌তে শুক্রবারও বিপুল সংখ্যক মানুষ হাসপাতালের সামনে জ‌ড়ো হন।

বৃহস্প‌তিবারে মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোনও প্রেস ব্রিফিং ক‌রেননি খা‌লেদা জিয়ার চিকিৎসকরা।

/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম