ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

বিএন‌পির নেতাকর্মীরা যাবেন ব্যানার-ফেস্টুন নি‌য়ে, হবে যৌথ প্রেস ব্রিফিং

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৩ জুন ২০২৫, ০৮:৩৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:০৩

যুক্তরাজ্য বিএনপি সভা ক‌রে গত মঙ্গলবার রা‌তে সিদ্ধান্ত নিয়েছিল আজ শুক্রবার অনুষ্ঠেয় সভাস্থলের বাইরে নেতাকর্মীরা কোনও ব্যানার ও প্ল্যাকার্ড নি‌য়ে যাবেন না।

কিন্তু বৃহস্পতিবার শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন ক‌রে তারা। তারপর শুরু হয় তাৎক্ষ‌ণিকভা‌বে ব‌্যানার ও প্ল্যাকার্ড ডিজাইন ও তৈরির কাজ।

শুক্রবারের জমা‌য়ে‌তে নেতাকর্মী‌দের ব‌্যানার-ফেস্টুন নি‌য়ে যাবার সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়‌টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএন‌পির একজন সহ-সভাপতি।

সদ্য প্রকাশিত ব‌্যানার-ফেস্টুনে কোথাও ড. ইউনূসের নাম বা ছ‌বি না থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিএন‌পির নেতাকর্মীরা যাচ্ছি, আমা‌দের নেতা‌কে স্বাগত জানা‌তে।

অন‌্যদি‌কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শে‌ষে একই ভেন‌্যু‌তে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা যৌথভা‌বে প্রেস ব্রিফিং করবেন। রা‌তে বিষয়‌টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আকবর হো‌সেন।

/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক