চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে যুক্তরাজ্যকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেনেডি সেন্টারে ‘মেলানিয়া’ চলচ্চিত্রের প্রিমিয়ারের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন ট্রাম্প। এ ঘটনা পশ্চিমা মিত্রদের মধ্যে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

একই সময়ে, চীনে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই দেশের সম্পর্ক নতুনভাবে ‘রিসেট’ করার অর্থনৈতিক সুফলের কথা তুলে ধরেছেন। স্টারমার বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ।  

এছাড়াও স্টারমার বলেছেন, প্রেসিডেন্ট শির সঙ্গে তার বৈঠক ছিল খুবই আন্তরিক এবং এতে প্রত্যাশিত অগ্রগতি হয়েছে। তিনি ভিসামুক্ত ভ্রমণ ও হুইস্কির ওপর শুল্ক কমানোর চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

স্টারমার জোর দিয়ে আরও বলেছেন, যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোনও একটি বেছে নিতে হবে এমন নয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা ও বাণিজ্যিক সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন। 

সম্প্রতি ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। একই ধরনের হুমকি ব্রিটেনের ক্ষেত্রে আসবে কি না, এ প্রশ্নে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ব্রিটেন এমন অবস্থানে নেই যে তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে হবে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের অনিশ্চিত নীতির মধ্যেই ইউরোপের নেতারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছেন। ফ্রান্স ও জার্মানির নেতারাও সম্প্রতি সময়ে চীন সফর করেছেন বা সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
সর্বশেষ খবর
হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার
হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত