ওবামাকে ‘ভণ্ড’ বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ২০:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২০:৪৩

লন্ডনের মেয়র বরিস জনসন যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে মত দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ‘ভণ্ড’ বলে আখ্যায়িত করেছেন লন্ডনের মেয়র ও কনজার্ভেটিভ পার্টির নেতা বরিস জনসন। তিনি অভিযোগ করেন, নিজেরা যা স্বপ্নেও ভাবেন না, সেটিই তাদের ওপর চাপানোর চেষ্টা করছেন মার্কিনিরা।

আরও পড়ুন: ক্যামেরনের প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের সম্মতি, 'বিশেষ মর্যাদা' পাবে যুক্তরাজ্য

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সঙ্গে কথোপকথনে মার্কিন প্রেসিডেন্টের কথা জিজ্ঞেস করা হলে জনসন বলেন, ‘আমি জানি না তিনি এখানে এসে কী বলবেন। তবে যদি মার্কিন যুক্তি ইইউ-তে থাকার পক্ষেই হয়, তাহলে এটি হবে ভণ্ডামিপূর্ণ। মার্কিনিরা এটি স্বপ্নেও ভাবেন না।’

যুক্তরাজ্যের আরও খবর: যে কারণে ইইউবিরোধী রক্ষণশীলদের তোপের মুখে ক্যামেরন

বরিস আরও বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট বারাক ওবামার নিজের মতো করেই তার মত প্রকাশ করতে পারেন। আমি এই বিতর্কে সবার মতকেই স্বাগত জানাই। তবে আমার কাছে এটা উদ্ভট মনে হয় যে, একজন মার্কিনি আমাদের সার্বভৌমত্ব নিয়ে উপদেশ দিচ্ছেন। যেখানে মার্কিনিরা এমনকি সাগর নিয়ন্ত্রণের আন্তর্জাতিক আইনেও স্বাক্ষর করেনি।’

আরও পড়ুন: শরণার্থী সংকট নিরসনে তুরস্ক-ইইউ সমঝোতা

জনসন বলেন, মার্কিনিদের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, তারা কখনওই নিজেদের সার্বভৌমত্ব অন্য কারও সঙ্গে ভাগাভাগি করেনি, এখনও করবে না।

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফরের সময়ে তিনি ব্রিটেনের ইইউ-তে থাকার পক্ষেই মত প্রকাশ করবেন। হোয়াইট হাউজ এর আগে জানিয়েছে, ওবামা এ বিষয়ে নিজের মত প্রকাশ করলেও সিদ্ধান্ত যুক্তরাজ্যের ভোটাররাই নেবেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকার বিষয়ে চলতি বছরের ২৩ জুন গণভোটের আয়োজন করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এসএ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম