ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে প্রায় ৫১ লাখ থেকে ৩ কোটি ৫২ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে বেতন নির্ভর করে পাইলটের অভিজ্ঞতা, পদমর্যাদা, উড়োজাহাজের ধরন এবং স্বল্প বা দূরপাল্লার রুটে দায়িত্ব পালনের ওপর।

বিভিন্ন হিসাব অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের ফার্স্ট অফিসারদের মূল বেতন বছরে প্রায় ৭৮ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ৯৯ লাখ থেকে ১ কোটি ৪৬ লাখ টাকা। ভাতা, ফ্লাইট ওভারটাইম ও অন্যান্য পাওনা যোগ হলে মোট আয় ১ কোটি ৩৪ লাখ থেকে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

তবে অভিজ্ঞতার সঙ্গে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ে। ক্যাপ্টেনদের মূল বেতন বছরে প্রায় ১ লাখ ৪৫ হাজার থেকে ২ লাখ ৫ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ১ কোটি ৮৬ লাখ থেকে ২ কোটি ৬২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। বিভিন্ন ভাতা, ওভারটাইম ও অতিরিক্ত দায়িত্বের পারিশ্রমিক যোগ হলে বার্ষিক আয় ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ ৭৫ হাজার পাউন্ডে পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪৩ লাখ থেকে ৩ কোটি ৫২ লাখ টাকা।

বিভিন্ন সূত্রে বেতনের হিসাব কিছুটা ভিন্ন। কারণ মূল বেতনের পাশাপাশি ফ্লাইট ঘণ্টার পারিশ্রমিক, রুটভিত্তিক ভাতা, বিদেশে অবস্থানের ভাতা, ওভারটাইম ও অতিরিক্ত দায়িত্বের অর্থও মোট আয়ের সঙ্গে যুক্ত হয়।

ব্রিটিশ এয়ারওয়েজ সব ধরনের পাইলটের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ করে না। তাই অনলাইনে পাওয়া এসব পরিসংখ্যানকে আনুমানিক হিসাব হিসেবেই দেখা উচিত।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি