ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর তৎকালীন প্রিন্স চার্লসকে ‘অত্যন্ত উচ্ছ্বসিত’ শোনাচ্ছিল বলে দাবি করেছেন তার ভাই আর্ল স্পেন্সার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর পর চার্লস তাকে ফোন করেছিলেন বলে স্মৃতিকথায় লিখেছেন তিনি। ডায়ানাকে নিয়ে লেখা ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ বইয়ে আর্ল স্পেন্সার দাবি করেছেন, ফোনে চার্লসকে এমন মনে হয়েছিল যেন তিনি ‘লটারিতে জিতেছেন’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

তবে এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে বুধবার তীব্র আপত্তি জানিয়েছে বাকিংহাম প্যালেস। বইটির একটি প্রাথমিক অংশে দাবি করা হয়েছিল, ডায়ানার বিষয়ে চার্লস বলেছিলেন, ‘আমরা শিগগিরই তাকে ভুলে যাব’। 

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, তারা নীতিগতভাবে বই নিয়ে মন্তব্য করেন না। তবে রাজা মনে করেন, ভাইবোন হারানোর শোক অনেক বছর পরও মানুষের বিচারবোধ ও স্মৃতিকে প্রভাবিত করতে পারে।

ডায়ানার মৃত্যুর প্রায় ৩০ বছর পর আর্ল স্পেন্সারের নিজের স্মৃতির ওপর ভিত্তি করেই এসব দাবি করা হয়েছে। বইটিতে রাজা চার্লস ও রাজপরিবারের উদ্দেশ্য নিয়ে অত্যন্ত ব্যক্তিগত ও কঠোর ব্যাখ্যা দেওয়া হয়েছে।

ডেইলি মেইলে প্রকাশিত স্মৃতিকথার অংশে আর্ল স্পেন্সার লিখেছেন, ১৯৯৭ সালের ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজের বাড়িতে ঘুমের মধ্যে তার বোন জেনের ফোনে ডায়ানার গাড়ি দুর্ঘটনার খবর পান তিনি। পরবর্তী ফোনগুলোতে ডায়ানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তৎকালীন প্রিন্স চার্লসও তাকে ফোন করেন।

আর্ল স্পেন্সারের দাবি, অন্য যারা তাকে ফোন করেছিলেন তারা সবাই হতবাক ছিলেন এবং শোক প্রকাশ ও সহায়তার কথা বলতে গিয়ে কণ্ঠ হারিয়ে ফেলছিলেন। কিন্তু চার্লসকে তার কাছে ‘অত্যন্ত উচ্ছ্বসিত’ মনে হয়েছিল বলে তিনি স্মৃতিকথায় লিখেছেন।

তার দাবি অনুযায়ী, চার্লস তাকে জানান, সেদিন সকালে বালমোরালে নিজ নিজ শয়নকক্ষে গিয়ে তিনি উইলিয়াম ও হ্যারিকে তাদের মায়ের মৃত্যুর খবর প্রথমেই দিয়েছিলেন।

প্রসঙ্গত চার্লস ও ডায়ানার বিবাহবিচ্ছেদ হয়েছিল ১৯৯৬ সালের আগস্টে। স্মৃতিকথায় আর্ল স্পেন্সার তার বোনের দাম্পত্য জীবন নিয়েও লিখেছেন। তার দাবি, ১৯৮১ সালের জুলাইয়ে বিয়ের আগের রাতে চার্লস ডায়ানাকে বলেছিলেন, তিনি তাকে বিয়ে করতে পেরে ‘খুব খুশি’, কিন্তু ‘আসলে তার প্রেমে পড়েননি’।

বিয়ের শুরুতেই পরিস্থিতি ‘খুব কঠিন’ হয়ে উঠেছিল বলেও লিখেছেন তিনি। তার ভাষায়, দুই পক্ষই বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।

স্মৃতিকথায় আরও দাবি করা হয়েছে, জীবনের শেষ দিকে ডায়ানা একাধিকবার নিজের জীবন নেওয়ার কথা ভেবেছিলেন। তবে তার দুই ছেলের প্রতি ভালোবাসা তাকে সেই পথে এগোতে দেয়নি বলে লিখেছেন স্পেন্সার।

তবে ডায়ানার মৃত্যুর সময় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডিকি আরবিটার চার্লসকে ‘অত্যন্ত উচ্ছ্বসিত’ শোনানোর দাবিকে ‘আজগুবি কথা’ বলে প্রত্যাখ্যান করেছেন। বিবিসি নিউজনাইটকে তিনি বলেন, চার্লস তখন ‘বিধ্বস্ত’ ছিলেন এবং এমন আচরণ তার চরিত্রের সঙ্গে যায় না। তার দাবি, চার্লস এমন কোনও কথা বলতেই পারেন না।

/এএস/ 
সম্পর্কিত
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
সৌদির নিরাপত্তায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান
সর্বশেষ খবর
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন
১১ দলকে পায়ে হেঁটে লং মার্চ করতে বললেন রাশেদ খাঁন
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ