যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৃথক গুলিবর্ষণে নিহত ১, আহত ৪

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ২১:১০আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২১:১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে পৃথক গুলিবর্ষণের ঘটনা যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৃথক গুলিবর্ষণের ঘটনায় ১ ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার ভোরের দিকে টেক্সাসের অস্টিনে পৃথক দুটি গুলিবর্ষণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

টেক্সাস পুলিশ জানায়, দুটি গুলিবর্ষণের ঘটনা ভিড়ের মধ্যে ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে।  সিক্সথ স্ট্রিট স্থানীয় মানুষের রাতে আড্ডা দেওয়ার জায়গায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী সেখানে উপস্থিত হয়েই গুলি বর্ষণ শুরু করে।

অস্টিন পুলিশ প্রধান ব্রায়ান ম্যানলি এক সংবাদ সম্মেলনে জানান, বন্দুকধারীর গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ২০ বছরের এক নারীর মৃত্যু হয়। আহত অপর তিন নারীর বয়স ত্রিশের কাছাকাছি। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আরেক আহত ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ প্রধান জানান, বন্দুকধারীকে গ্রেফতার করা যায়নি। এখনও পলাতক রয়েছে। তিনি বলেন, ২টার দিকে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। লোকজন বার থেকে বাসায় ফেরা শুরু করায় বেশ বিশৃঙ্খলা ছিল। এর মধ্যে বন্দুকধারী গুলি শুরু করলে লোকজন আতঙ্কে এদিক-সেদিক দৌড়াদৌড়ি শুরু করে।

পুলিশ জানায়, প্রথম গুলিবর্ষণের সাত মিনিটের মাথায় আরেকটি গুলিবর্ষণের ঘটনার খবর পাওয়া যায়। এবার স্থানীয় একটি পার্কিং  গ্যারেজে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে গুলি করেন। উপস্থিত মানুষরা বন্দুকধারীকে নিরস্ত্র করেন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে পুলিশ এক টুইটে গুলিবর্ষণের ঘটনা চলছে বলে জানিয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয় দুটি ঘটনা খুব কাছাকাছি এবং অল্প সময়ের ব্যবধানে হওয়াতে পুলিশ মনে করেছিল, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম