ট্রাম্পের তথ্য হ্যাকিং: অ্যাসাঞ্জের দাবি থেকে সরে দাঁড়ালো উইকিলিকস

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ২০:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২০:৫৭

প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের করা দাবি থেকে পিছু হেঁটেছে গোপন নথি প্রকাশকারী সংগঠন উইকিলিকস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আয়কর দাখিলের তথ্য হ্যাক করার চেষ্টা করছে উইকিলিকস। তবে শনিবার উইকিলিকস জানিয়েছে, তারা হ্যাকিংয়ের কোনও চেষ্টা করছেন না। তবে তারা নথিফাঁস করার বিষয়ে উৎসাহিত করার কাজ করছেন।

শুক্রবার একটি সাক্ষাৎকারে আলোচনার সময় উপস্থাপক অ্যাসাঞ্জকে প্রশ্ন করেছিলেন, উইকিলিকস হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেটিক পার্টির তথ্য গোপন মেইল ফাঁস করেছে, যাতে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যাঘাত ঘটে। উপস্থাপক মেহের অ্যাসাঞ্জের কাছে জানতে চান, কেন আপনি ডোনাল্ড ট্রাম্পের আয়কর দাখিলের তথ্য হ্যাক করছেন না।

উপস্থাপকের এ প্রশ্নের জবাবে অ্যাসাঞ্জ বলেছিলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। যদিও এর বেশি কিছু বলেননি অ্যাসাঞ্জ।

তবে উইকিলিকসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টে অ্যাসাঞ্জের এ বক্তব্যকে খারিজ দিয়েছে। শনিবার সকালে এক টুইটে বলা হয়েছে,  উইকিলিকস ট্রাম্পের আয়কর দাখিলের তথ্য ‘হ্যাক’ করার চেষ্টা করছে না। একটি হাসির অনুষ্ঠানে এ দাবি করা হয়েছে। আমরা নথি ফাঁসকারীদের উৎসাহিত করার জন্য ‘কাজ করছি’।

সাধারণ নিয়ম হলেও ট্রাম্প তার আয়কর দাখিলের তথ্য প্রকাশ করছেন না। তার দাবি, এসব তথ্য নীরিক্ষার মধ্যে আছে। তা শেষ হলেই প্রকাশ করবেন। ফলে এ নিয়ে সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রে। অনেকেই আশঙ্কা করছেন, ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশ হলে রাশিয়ার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়তে পারে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম