পরীক্ষামূলক উৎক্ষেপণেই বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৬

পরীক্ষামূলক উৎক্ষেপণেই বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছিল বিশ্বের জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে।

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল।  কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়।

বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেঁপে ওঠে। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। এর ফলে প্রায় বিশ কোটি ডলার (ষোলশ কোটি টাকার) ক্ষতির মুখে পড়লো ফেসবুক।  এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।

ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল। ফেসবুকের পরিকল্পনা ছিল, এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোয় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে। তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী