উ.কোরিয়ার সঙ্গে সম্পর্কের জের: চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৩

উ.কোরিয়ার সঙ্গে সম্পর্কের জের: চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়াকে সহযোগিতা করায় একটি চীনা কোম্পানি ও চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে উত্তর কোরিয়া চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষার পর এ নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটলো।

চীনা কোম্পানি ড্যানডং হঙ্গশিয়াং এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার একটি ব্যাংকের সঙ্গে লেনদেন করার। প্রকৌশলী কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত করছে চীনা কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার ফলে কোম্পানিটি ও এর চার কর্মকর্তার সঙ্গে কোনও মার্কিন কোম্পানি বা ব্যক্তি বাণিজ্য বা লেনদেন করতে পারবেন না।

এ বছর উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে চালিত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা করেছে। গত আগস্ট মাসে প্রায় ৩০০ মাইল বা ৫০০ কিলোমিটার চালানো হয়েছে যাকে পিয়ংইয়ং থেকে সাফল্য হিসেবে দাবি করা হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, পিয়ংইয়ং ‘সর্বকালের সর্বোচ্চ গতিশীল’ ব্যালিস্টিক মিসাইল চালনার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। 

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো বলেন, ‘উত্তর কোরিয়ার কাছে নিজেদের প্রতিরক্ষার স্বার্থে পারমাণবিক পরীক্ষা ছাড়া অন্য কোনও বিকল্প নেই।’

এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা পরীক্ষার জবাবে জাপান সমুদ্রে যৌথভাবে নিজেদের শক্তি জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।সোমবারের এই মহড়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাহাজ, ডুবোজাহাজ ও বিমানে মিসাইল ধ্বংসের প্রদর্শনী করা হয়।উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের এত কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এ ধরনের যৌথ মহড়া এই প্রথম ঘটলো। জাহাজ গুলো দীর্ঘ বিস্তার, নির্দিষ্ট লক্ষ্য ও স্থল হামলার উপযোগী ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত ছিলো।

এর আগে এই মাসের শুরুতে ওশান বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে যায় বি-ওয়ান বিমান, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণ দিয়ে উড়ে যায় বিমানটি। উত্তর কোরিয়ার সফল মিসাইল পরীক্ষার প্রতিক্রিয়ায় এই বিমান ওড়ানো হয়। সূত্র: বিবিসি, সিএনএন।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান