ম্যাথিউর তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডাও, নিহত ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ অক্টোবর ২০১৬, ০২:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০৬:৫১

ম্যাথিউর প্রভাবে আসা জলোচ্ছাসে ডুবে গেছে ফ্লোরিডার রাস্তা

হাইতির পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে তুলনামূলক দুর্বল হয়ে আঘাত হেনেছে ঝড় ম্যাথিউ। এতে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে বলে সেন্ট লুইস কাউন্টির সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এবিসি নিউজ।

বার্তাসংস্থাটি আরও জানায়, বিদ্যুৎ সংযোগ হারিয়ে এ মুহূর্তে গোটা ফ্লোরিডায় অন্ধকারে রয়েছে অন্তত এক লাখ মানুষ।

সেন্ট লুইস কাউন্টির এক মুখপাত্র এবিসি নিউজকে জানায়, ঝড়ের তাণ্ডবে দুইজন মারা যায়। প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের কারণে আর্তদের কাছে সময়মতো পৌঁছানো যায়নি। মৃত তৃতীয় ব্যক্তি একজন ৫০ বছর বয়স্কা নারী। তিনি ঝড়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

ফ্লোরিডার উপকূল দিয়ে ঢুকে পড়ছে জলোচ্ছাস

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফ্লোরিডা অঙ্গরাজ্যের জলোচ্ছ্বাসদুর্গত এলাকা জ্যাকসনভিলের দক্ষিণে অবস্থিত সেন্ট অগাস্টিনে মাপা বাতাসের গড় গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার।
ফ্লোরিডার অন্তত ১৫ রাখ নাগরিককে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা এসেছে সরকারের পক্ষ থেকে। ইতোমধ্যে অঙ্গরাজ্যটির গভর্নর ৩৫০০ সদস্যের ন্যাশনাল গার্ড ট্রুপকে আর্তদের সহায়তায় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
গভর্নর রিক স্কট জানান, এখন পর্যন্ত ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া গেছে। তিনি জানান, জীবদ্দশায় ফ্লোরিডায় এমন জলোচ্ছ্বাস তিনি দেখেননি। 

ম্যাথিউর কবলে ফ্লোরিডা, আর্ত দুই নারী



/এইচকে/
পড়ুন: ১১৮ বছরে সবচেয়ে বড় ঝড়ের শঙ্কায় ফ্লোরিডা, জনমনে আতঙ্ক

পড়ুন: হাইতিতে নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম