আফগানিস্তানে আসছে আরও মার্কিন মেরিন সেনা

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

মার্কিন মেরিন সেনাদের ফাইল ছবি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুনরায় আরও ৩০০ মার্কিন মেরিন সেনা ফিরছে। সেখানে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে ন্যাটো নেতৃত্বাধীন মিশনকে সহায়তা করবে। শুক্রবার মার্কিন মেরিন বাহিনী একথা জানিয়েছে।

ন্যাটো তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ায় ২০১৪ সালে হেলমান্দ থেকে মার্কিন মেরিন সৈন্যদেরও দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল। ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করে।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে আমেরিকা প্রথম দফায় যেসব সৈন্য পাঠায় তাদের মধ্যে এসব মেরিন সেনাও ছিল। হেলমান্দ প্রদেশে কয়েক হাজার সেনা মোতায়েন ছিল। উল্লেখ্য, এ প্রদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তাদের মেয়াদকালে আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার আশা করলেও দেশটিতে শেষ পর্যন্ত কিছু সেনা থেকেই যাবে।

আফগানিস্তানে এখনও প্রায় ৮ হাজার ৪০০ মার্কিন সেনা অবস্থান করছে। এর মধ্যেই আবার হেলমান্দে এসব মার্কিন মেরিন সেনাকে পাঠানো হচ্ছে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম