অভিবাসীদের পক্ষে ধর্মঘটে অংশ নিয়ে চাকরি হারালেন শতাধিক মার্কিনি

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫

অভিবাসীদের পক্ষে ধর্মঘটে অংশ নিয়ে চাকরি হারালেন শতাধিক মার্কিনি গত সপ্তাহে অভিবাসীদের সমর্থনে ধর্মঘটে অংশ নিয়ে শতাধিক মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ডে উইদআউট ইমিগ্র্যান্টস নামের এই প্রতিবাদে অংশ নিয়ে এসব কর্মীরা কর্মস্থলে যোগ দেননি।

বৃহস্পতিবারের এ ধর্মঘট আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রে অভিবাসীদের গুরুত্ব তুলে ধরতে। এতে অংশ নেওয়া শতাধিক নির্মাণ শ্রমিক ও রেস্তোরাঁ কর্মী তাদের চাকরি হারিয়েছেন।

এক নিয়োগকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, শ্রমিকদের প্রতিবাদের মূল্য চুকাতে হবে।

ধর্মঘটে অংশ নেওয়াদের চাকরিচ্যুত করলেও ক্ষোভ নেই অনেকের। যেমন, কলারোডোর কমার্স সিটিতে জেভিএস ম্যাসনারিতে কাজ করা জিম সেরেভস্কি জানান, ৩০জনকে চাকরিচ্যুত করাতেও তার মনে কোনও দুঃখ নেই। শ্রমিকদের সতর্ক করা হয়েছিল। এটা করলে কোম্পানির ক্ষতি হবে বলেও জানানো হয়েছে। আপনারা যদি টিমের বিরুদ্ধে যান তাহলে টিমের অংশ হওয়ার যোগ্যতা আর আপনার থাকে না।

অবশ্য, চাকরিচ্যুতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একেক মার্কিন সংবাদমাধ্যমে চাকরিচ্যুতদের সংখ্যা একেকটা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ব্যাপক হারে এ ধর্মঘটে অংশ নেন মার্কিন শ্রমিকরা। শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এছাড়া সোমবার প্রেসিডেন্টস হলি ডে তে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম