বই লিখছেন ট্রাম্পের প্রথম স্ত্রী আইভানা

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৭, ২০:৩৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৩৮

সন্তানদের সঙ্গে আইভানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী আইভানা ট্রাম্প তাদের তিন সন্তানকে লালন-পালনের বিষয় নিয়ে একটি স্মৃতিচারণমূলক বই লিখতে যাচ্ছেন। বইটিতে তাদের তিন সন্তান আইভানকা, ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্পের বেড় ওঠার বিষয়ে আলোকপাত করা হবে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর বইটি প্রকাশিত হবে। এটি প্রকাশ করছে গ্যালারি বুকস। বইটি নাম দেওয়া হয়েছে ননপলিটিক্যাল।

এক বিবৃতিতে প্রকাশনী সংস্থা জানিয়েছে, বইটিতে মাতৃত্ব, শক্তি ও প্রাণোচ্ছলতার কাহিনী থাকবে। এতে ট্রাম্পের শৈশবেরও বর্ণনা থাকবে। কিভাবে কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ায় ট্রাম্পের শৈশব কেটেছে, সেখান থেকে পালিয়ে নিউ ইয়র্কে পাড়ি জমানো এবং আইভানার ভালোবাসা ও সফল ব্যবসায়ী নারী হয়ে ওঠার বিবরণও থাকবে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইভানকা, ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, বইটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আইভানা খুব ভালো একজন মা হিসেবেও তারা বিবৃতিতে উল্লেখ করেছেন।

সাবেক মডেল আইভানার সঙ্গে ট্রাম্পে সংসার ছিল ১৫ বছরের। ১৯৯২ সালে প্রকাশ্যে তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ডোনাল্ড জুনিয়র ও এরিক তাদের পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আর স্বামী ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে ওয়াশিংটন গেছেন আইভানকা। ট্রাম্প প্রশাসনে আইভানকার আনুষ্ঠানিক কোনও পদ না থাকলেও তাকে বাবার (ট্রাম্প) একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: পলিটিকো।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম