ট্রাম্প টাওয়ারের নকশাসহ মার্কিন সিক্রেট সার্ভিসের ল্যাপটপ ‍চুরি

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ২৩:৪১আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২৩:৪২

ট্রাম্প টাওয়ারের নকশাসহ মার্কিন সিক্রেট সার্ভিসের ল্যাপটপ ‍চুরি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন  বাস্তবায়নকারী সংস্থা মার্কিন সিক্রেট সার্ভিসের একটি ল্যাপটপ চুরি হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সংস্থাটির এক সদস্যের গাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপটিতে মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের নকশাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ব্রুকলিনের বাথ বিচ এলাকায় ওই নারী কর্মীর গাড়িকে লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছে এবিসি নিউজ।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, ‘তাদের এক কর্মীর কাছ থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে। তবে ল্যাপটপটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, ল্যাপটপটি এনক্রিপশন দিয়ে সুরক্ষিত এবং কোনও স্পর্শকাতর গোপন তথ্য নেই।

তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ল্যাপটপটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।  হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত বিষয়ক কিছু তথ্য সেখানে ছিল । পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ল্যাপটপটি উদ্ধার করার চেষ্টা করছে।

সিবিএস নিউজ জানায়, পোপ ফ্রান্সিসকে নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ল্যাপটপটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ল্যাপটপটিতে ডোনাল্ড ট্রাম্প, ক্লিনটন ক্যাম্পেইন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অ্যাসাইনমেন্ট নথিগুলোও ল্যাপটপের সঙ্গে চুরি হয়েছে। গাড়িতে একটি ব্যাগের ভেতর সব ছিল। ব্যাগ পাওয়া গেলেও ল্যাপটপ উদ্ধার করা যায়নি। সূত্র: বিবিসি।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম