উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে পারেন ট্রাম্প: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ২২:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২২:৫২

উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে পারেন ট্রাম্প: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর সাবেক প্রধান স্যার জন স্যাওয়ার্স বলেছেন, অভিজ্ঞতা  ও কার্যকর একজন প্রেসিডেন্টের মনোভাব না থাকার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

সাবেক এ গোয়েন্দা প্রধান মনে করেন, ট্রাম্পকে একজন আত্মবিশ্বাসী ব্যক্তি নন। আর এটার প্রমাণ পাওয়া যায় ট্রাম্প যখন সিরিয়ার সংঘাতের তুলনায় উত্তর কোরিয়াকে বড় হুমকি বিবেচনা করে উত্তেজনা তৈরি করেন।

সিরিয়ার বিমানঘাঁটিতে শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলাকে ট্রাম্প প্রশাসনের ‘পরিপক্ক হওয়ার লক্ষ্মণ’ বলে উল্লেখ করেছেন।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুলবেন এবং কোরিয়ান পেনিনসুলা অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী রওনা দিয়েছে।

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এমন হামলার মোকাবিলার জন্যই পারমাণবিক অস্ত্র গড়ে তোলা প্রয়োজন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে এবং আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম