দায়িত্ব নিয়েই কোমিকে বরখাস্তের কথা ভেবেছিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৭, ০২:২৮আপডেট : ১১ মে ২০১৭, ০২:৩৩

ট্রাম্প-কোমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের কথা বিবেচনা করছিলেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

সারাহ হাকাবি স্যান্ডার্স নামের মুখপাত্র সাংবাদিকদের জানান, গত বছর বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেওয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত পরিচালনা বিষয়ে কোমিকে বরখাস্ত করা হয়েছে। তবে ডেমোক্র্যাটরা দাবি করছেন, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমিকে বরখাস্ত করেছে প্রশাসন।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে এফবিআই-র তদন্তে স্পেশাল প্রসিকিউটর নিয়োগের বিষয়টি নাকচ করেছেন সারাহ। তিনি বলেন, আমরা মনে করি না এটা প্রয়োজনীয়। এই কাজটি দ্রুত শেষ হোক তা আমাদের চেয়ে কেউ বেশি চায় না।

সারাহ দাবি করেছেন, কোমি দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের মধ্যে চেইন অব কমান্ড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র এমন সময় এই মন্তব্য করলেন যখন কোমিকে মার্কিন সিনেটের ইন্টিলিজেন্স কমিটিতে স্বাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়। এর মধ্যে কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্তের ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্তের বুধবারও অটল ছিলেন। ট্রাম্প দাবি করেছেন, খুব ভালো কাজ করতে না পারায় বরখাস্ত করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টাইন কোমির বরখাস্তের সুপারিশ করেছেন। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত থেকে কোমি নিজেকে সরিয়ে নেওয়ায় তার অপসারণ চেয়েছেন অ্যাটর্নি ও ডেপুটি অ্যাটর্নি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের