রুশ সংযোগ তদন্তের নেতৃত্বে সাবেক এফবিআই প্রধান

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ০৫:০২আপডেট : ১৮ মে ২০১৭, ০৫:০৯

সাবেক এফবিআই প্রধান মুয়েলার মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় তদন্তে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এই তদন্তে নেতৃত্ব দেবেন সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলার। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টেইন জানিয়েছেন, জনস্বার্থের কথা বিবেচনা করে প্রশাসনের বাইরের ব্যক্তিকে তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করা হয়েছে।

এক বিবৃতিতে রজেনস্টেইন বলেন, পরিস্থিতির বিশেষ বৈশিষ্ট্য, জনস্বার্থের কথা মাথায় রেখে স্বাভাবিক চেইন অব কমান্ডের বাইরে একজন স্বতন্ত্র ব্যক্তিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, যেন তিনি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর রুশ সংযোগ তদন্তে প্রসিকিউটর নিয়োগ দেওয়ার দাবি উঠেছিল।

সাবেক প্রসিকিউটর মুয়েলার এফবিআই প্রধান হিসেবে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এফবিআই এই তদন্তে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সংযোগও খতিয়ে দেখছে।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি আলোচিত হয়ে আসছে। সর্বশেষ, এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর তা নতুন করে মাথা চাড়া দেয়। অভিযোগ রয়েছে, ট্রাম্প এফবিআই প্রধানকে বলেছিলেন বহিষ্কৃত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে। ফেব্রুয়ারিতে রুশ কূটনীতিকের সঙ্গে আলোচনার সূত্র ধরে মাইকেল ফ্লিনকে পদত্যাগে বাধ্য করে ট্রাম্প প্রশাসন।  হোয়াইট হাউসের দাবি, কোমিকে তদন্তের বিষয়ে কোনও চাপ দেননি ট্রাম্প। তবে এসব ঘটনায় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের সংযোগের বিষয়টি আরও জোরালো হয়ে উঠছে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম