ট্রাম্পকে ১২০ কোটি ডলারের উপহার দিয়েছেন সৌদি বাদশা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১৮:৩৬আপডেট : ২৮ মে ২০১৭, ১৯:৪১

ট্রাম্পকে ১২০ কোটি ডলারের উপহার দিয়েছেন সৌদি বাদশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে ১২০কোটি মার্কিন ডলার মূল্যের উপহার হয়েছেন। ট্রাম্পকে এসব উপহার দিয়েছেন সৌদি বাদশা সালমান।  ট্রাম্পের আগে কোনও মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরবের কাছ থেকে এমন উপহার পাননি।

উপহারগুলোর মধ্যে রয়েছে মূল্যবান হীরা, খাঁটি সোনা দিয়ে তৈরি সৌদি বাদশা সালমানের ছবি সম্বলিত একটি হাতের ব্যান্ড এবং খাঁটি সোনা ও হীরার পাথর দিয়ে মোড়ানো ২৫ কেজি ওজনের একটি ভারি তলোয়ার। এই তলোয়ারটির মূল্যই প্রায় ২০০ মিলিয়ন ডলার।

প্রথম বিদেশ সফরে সঙ্গী হওয়া ট্রাম্প পরিবারের সদস্যরাও উপহার পেয়েছেন। সোনা ও হীরা তৈরি ঘড়ি পেয়েছেন তারা। এগুলোর মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলার।

সোনা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি স্ট্যাচু অব লিবার্টির একটি ছোট সংস্করণ শিগগিরই পাঠানো হবে হোয়াইট হাউসে। আর মার্কিন নৌ-বাহিনীকে দেওয়া হবে ১২৫ মিটার লম্বা একটি ইয়ট। যাতে রয়েছে ৮০টি রুম। যার মধ্যে ২০টি রয়্যাল স্যুট।

এসব উপহারের পাশাপাশি সৌদি আরবে ট্রাম্পের নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে। সফরে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও পেয়েছেন ট্রাম্প।

উপহারের সঙ্গে প্রথম বিদেশ সফরে গিয়ে সৌদি আরবের সঙ্গে বড় অংকের অস্ত্র চুক্তি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ৩৮ হাজার কোটি ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়া চুক্তির মধ্যে অস্ত্রখাতে বরাদ্দ রয়েছে ১১ হাজার কোটি ডলার। এছাড়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি চুক্তি হয় ট্রাম্পের এ সফরে।

২০ মে (শনিবার) প্রথম বিদেশ সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ট্রাম্প। দুইদিন ট্রাম্প সৌদি আরব অবস্থান করেন। সফরের দ্বিতীয় দিন সৌদি বাদশার আমন্ত্রণে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে মুসলিম রাষ্ট্রনেতাদের উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: পাকিস্তান টুডে।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম