কাতার সংকট: সৌদি বাদশার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২৩:৩৬আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২৩:৩৮

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশা সালমানের মধ্যে ফোনালাপ হয়েছে। শুক্রবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।

কাতার সংকট:  সৌদি বাদশার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

৫ জুন জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দিয়েছিলো সৌদি জোট। কিন্তু কাতার শর্তগুলো না মানায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে তারা। সংকট সমাধানে মধ্যস্ততা করছে কুয়েত এবং সহযোগিতা করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চারদিনের মধ্যপ্রাচ্য সফর শেষে ট্রাম্প ও সৌদি বাদশা’র এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। ফোনালাপটি বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেদ্দাতে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। জেদ্দা আসার আগে টিলারসন কাতার ছিলেন। এর আগে তিনি কুয়েতের আমিরের সঙ্গে কুয়েত সিটিতে সাক্ষাৎ করেন। সৌদি আরব থেকে পুনরায় তিনি কাতার ফিরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দোহা ছাড়েন।

বৃহস্পতিবার সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাতার, যুক্তরাষ্ট্র ও কুয়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিলারসনের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সন্ত্রাসবাদে অর্থায়নরোধে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের