আমেরিকানদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১১:৪৫আপডেট : ২২ জুলাই ২০১৭, ১১:৪৬

আমেরিকানদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র আমেরিকানদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির দুটি ভ্রমণবিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে। জুলাই মাসেই এ নিষেধাজ্ঞার ঘোষণা আসবে। তবে তা কতদিন  স্থায়ী হবে,  সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
কোরিও ট্যুরস জানিয়েছে, ২৭ জুলাই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। ঘোষণার ৩০ দিন পর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
পিয়ংইয়ংয়ে অবস্থিত সুইডিশ দূতাবাস নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে বলে সংস্থাটি দাবি করেছে। উত্তর কোরিয়ায় মার্কিন কার্যক্রম সুইডিশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়।
ইয়ং পাইওনিয়ার ট্যুরস নামের অপর একটি সংস্থাও একই তথ্য জানার কথা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ৩০ দিনের সময়সীমার পর যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ায় ভ্রমণে যাওয়া যেকোনও নাগরিকের পাসপোর্ট তার দেশের সরকারের মাধ্যমে বাতিল করা হবে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মার্কিন দূতাবাস তাত্ক্ষণিকভাবে এ সম্পর্কে কোনও মন্তব্য করেনি। সূত্র: বিবিসি।
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম