দক্ষিণ চীন সাগরে নজরদারি চালাতে ফিলিপাইনে মার্কিন বিমান

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ১৯:৪২আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৯:৪২

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নজরদারি চালানোর জন্য ফিলিপাইনে দুটি বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ইঞ্জিনে একেবারে নবনির্মিত দুটি বিমান ফিলিপাইনে পাঠানো হয়। নজরদারির যন্ত্রপাতি সমৃদ্ধ এই দুটি বিমান দক্ষিণ চীন সাগরে তথ্য সংগ্রহ করবে।

দক্ষিণ চীন সাগরে নজরদারি চালাতে ফিলিপাইনে মার্কিন বিমান

ফিলিপাইনের ম্যানিলায় একটি সামরিক প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা এই বিমান মোতায়েন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিমানগুলো সাগরে আমাদের টহলের সক্ষমতা বৃদ্ধি করবে এবং অনুপ্রবেশকারীদের ঠেকাতে সহযোগিতা করবে।

সেসনা ২০৮বি বিমানগুলোতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর রয়েছে। আছে যে কোনও জাহাজকে শনাক্ত করার জন্য নজরদারি প্রযুক্তি। এই সামরিক বিমানগুলো ২৫ হাজার উচ্চতায় কয়েক ঘণ্টা চলতে পারে এবং ১ হাজার নটিক্যাল মাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে। প্রতিটি বিমান নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ মিলিয়ন ডলার।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, মিন্দানাউয়ের দক্ষিণাঞ্চলের মারাউই শহরে আইএসবিরোধী লড়াইয়েও এসব বিমান ব্যবহার করা হতে পারে।

দক্ষিণ চীন সাগরের মালিকানা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপে সামরিক স্থাপনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। চীন সাগরে আন্তর্জাতিক জলসীমায় মাঝে মধ্যেই মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চলাচল করে। চীন সাগরের আকাশেও মার্কিন গোয়েন্দা বিমানও চলাচল করে। চীন এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম