রাশিয়াকে মাথায় রেখে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ২৩:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২৩:০২

মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক সামরিক মহড়ার সংখ্যা বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আক্রমণাত্মক রাশিয়া ও বৈশ্বিক বিভিন্ন হুমকি মোকাবিলায় মার্কিন সেনাবাহিনী প্রস্তুতির অংশ হিসেবে এসব মহড়ার সংখ্যা বাড়াচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উচ্চ পদস্থ এক মার্কিন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

রাশিয়াকে মাথায় রেখে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী

ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া পরিচালনা করেন মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হেলি। তিনি জানান, সেনা কর্মকর্তারা বুঝতে পেরেছেন স্থল, সাগর, আকাশ ও সাইবার হামলার হুমকি ও জটিলতায় আরও ভালো প্রস্তুতি থাকা দরকার যুক্তরাষ্ট্রের।

এই কর্মকর্তা মনে করেন, ছোট আকারের বিভিন্ন যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ফলে মার্কিন সেনা বাহিনী ২০২০ সালের মধ্যে আরও বেশি মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এসব মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯টি বাহিনী অংশ গ্রহণ করবে। এসব মহড়ায় আগের মতো আঞ্চলিক হুমকি বা নৌ বাহিনীর মতো কোনও একক বাহিনীর মতো হবে না।

ব্রিগেডিয়ান জেনারেল হেলি জানান, ইউরোপে এসব মহড়ায় মূল লক্ষ্য থাকবে রাশিয়া। মার্কিন কর্মকর্তারা আগামী মাসে শুরু হতে যাওয়ার রাশিয়ার সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। বিশ্লেষকরা ধারণা করছেন, রাশিয়ার এই মহড়ায় অন্তত ১ লাখ সেনা অংশগ্রহণ করবে।

হেলি জানান, কৃষ্ণসাগরে সর্বশেষ মার্কিন-ন্যাটো মহড়ায় রুশ পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। কিন্তু নিজেদের মহড়ায় কাউকে আমন্ত্রণ জানায়নি মস্কো। তিনি বলেন, আমরা যেমন স্বচ্ছতা বজায় রাখছি তারা (রাশিয়া) তা করছে না।

মস্কো দাবি করেছে তাদের অনুশীলনে ১৩ হাজারের কম সেনা অংশগ্রহণ করবে। ফলে এতে বহিরাগত কাউকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ