সৌদি আরব-কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, এজেন্ডায় নেই কূটনৈতিক সংকট

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৮:২২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:২৪

সৌদি আরব-কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, এজেন্ডায় নেই কূটনৈতিক সংকট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার বিরোধ নিরসনে আলোচনা হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক সংকট নিয়ে কোনও আলোচনা হয়নি। মঙ্গলবার সৌদি আরব ও কাতারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা কুশনার, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাকারী জ্যাসন গ্রিনব্লাট, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দিনা পাওয়েল জেদ্দাতে সৌদি আরবের যুবজার মোহাম্মেদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এরপর মার্কিন প্রতিনিধি দলটি দোহায় গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের পাশাপাশি উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের উন্নতি এবং নিরাপত্তা ও স্থায়ীত্ব নিয়ে আলোচনা হয়।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানায়, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ও জীবনমানের উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন কাতারের আমির।

উভয় দেশের পক্ষ থেকে চলমান কূটনৈতিক সংকট সমাধানে আলোচনার বিষয় উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে চলতি মাসের শুরুতে মধ্যপ্রাচ্যে প্রতিনিধিদের সফরের ঘোষণা দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিসর, ইসরায়েল ও ফিলিস্তিন সফর করবে।

৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ আরোপ করে। এর ফলে স্থল পথে প্রতিবেশী দেশগুলো থেকে পণ্য আমদানি থেকে বিরত থাকতে হয় কাতারকে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের