ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৯:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২৩:১৬

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিরুদ্ধে ইসরায়েলবিরোধী অবস্থানের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ তুলে ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করেছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে একটি পর্যবেক্ষণ মিশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বাদ দেওয়া হবে।
ইউনেস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া জাতিসংঘ পরিবার ও জোটবদ্ধতার ক্ষতি।

ইউনেস্কো বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। যেমন- সিরিয়ার পালমিরা ও যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন।

চলতি বছর মে মাসে ইউনেস্কোর নির্বাহী পরিষদে অনুমোদন পাওয়া এক প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে জেরুজালেমের স্বাতন্ত্র্য ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী,জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে ধ্বংসের পথে ঠেলছে জায়নবাদী ওই দেশ। প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রাখার অভিযোগ তোলা হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পাস হওয়া ওই প্রস্তাবকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি নেতারা। বিপরীতে ইসরায়েল বলছে, এটি ‘ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক’ কর্মকাণ্ড। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক