দরিদ্রদের দেওয়া ওবামার ভর্তুকি বাতিল করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৮:২১আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৮:২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাস্থ্য ওবামাকেয়ারে নিম্ন আয়ের রোগীদের জন্য স্বাস্থ্যবীমায় সরকারি ভর্তুকি বাদ দিয়েছেন। শুক্রবার এই বিষয়ে আদেশে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা নীতির ‘দুর্বলতা কাটিয়ে উঠার’ জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার টুইটারে ট্রাম্প বলেন, ওবামাকেয়ার একটি বিশৃঙ্খল ব্যবস্থা। টুকরো টুকরো করে আমরা আমেরিকার মানুষের জন্য সবচেয়ে ভালো স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করব।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উল্লেখযোগ্য নীতি ছিল ওবামাকেয়ার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২ কোটি মানুষ স্বাস্থ্যবীমার আওতায় এসেছিল। ট্রাম্প ওবামার স্বাস্থ্যনীতির পরিবর্তে অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট বাস্তবায়ন করতে চান। কিন্তু ওবামাকেয়ার বাতিলে দেশটির সিনেট সম্মত হয়নি।

ওবামাকেয়ারে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। একই সঙ্গে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছেন।

শুক্রবার আরেকটি টুইটে ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরাই ওবামাকেয়ারের বারোটা বাজাচ্ছে। তাদের পোষা বীমা কোম্পানির জন্য বড় ধরনের ভর্তুকি বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের উচিত বিষয়টি ঠিক করতে আমাকে বলা।

উল্লেখ্য, ওবামাকেয়ার বাতিলের উদ্যোগটি বাস্তবায়ন করতে না পারায় রিপাবলিকানদের নিয়ে হতাশ ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণার সময় ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের