সোমালিয়ায় আইএসের অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৭:৩০

সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে দুটি পৃথক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী অভিযানে প্রথম বিমান হামলার ঘটনা এটি।

সোমালিয়ায় আইএসের অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সোমালিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে এই বিমান হামলা চালানো হয়েছে। প্রথম হামলা চালানো হয় স্থানীয় সময় মধ্যরাতে এবং দ্বিতীয় হামলা চালানো হয় সকাল ১১টার দিকে।

হামলার পর এখন ফলাফল নিরীক্ষণের চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমালিয়ায় আইএস সদস্য সংগ্রহ করার মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অবশ্য সোমালিয়ায় আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম অনেক বিস্তৃত ও ব্যাপক।

গত মাসে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ৩৫০জন নিহত হয়েছিলেন। দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। পাহাড়ি অঞ্চলে পুন্তল্যান্ড এলাকায় গত মাসে আইএস একটি বন্দর নগরী দখল করেছে। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম