নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিন অপমানিত বোধ করেছেন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৮:২২

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে অপমানিত বোধ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের পুতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভিয়েতনামে ট্রাম্প ও পুতিন

ট্রাম্প বলেন, আপনারা যতবার ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন... তিনি (পুতিন) বলেছেন আমাদের নির্বাচনে কোনোভাবেই হস্তক্ষেপ করেননি।

রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন নির্বাচনের হস্তক্ষেপের অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগের বিষয়টি তদন্ত করছেন। তদন্তে এরই মধ্যে ট্রাম্পের বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা নাম উঠে এসেছে।

জর্জ পাপাডোলাস নামে ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা এফআইকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন। ট্রাম্পের সাবেক প্রচারণা ম্যানেজার ও সহযোগী যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ ১২ অভিযোগে গৃহবন্দি আছেন।

শনিবার ট্রাম্প জানান, ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দুই বা তিনবার দেখা হয়েছে। তিনি বলেন, পুতিন হস্তক্ষেপ করেননি। তিনি বলেছেন হস্তক্ষেপ করেননি। আমি আবারও তাকে জিজ্ঞেস করেছি।

ট্রাম্প জানান, এই অভিযোগে খুব অপমানিত বোধ করেছেন পুতিন। যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু নয়।

রুশ প্রেসিডেন্টের এই অস্বীকার তিনি বিশ্বাস করেন কিনা- সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চাইলে এই প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান