কর্মকর্তাদের রাখাইন সফরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:২৪

মিয়ানমারে কর্মরত মার্কিন কর্মকর্তাদের রাখাইন ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মিয়ানমারের মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইনে সেনা অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ আখ্যায়িত করার মার্কিন কর্মকর্তারা বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাখাইনে জাতিগত নিধনযজ্ঞের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী

বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ আনেন টিলারসন। যদিও সম্প্রতি মিয়ানমার সফরে দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেননি তিনি।

এক বিবৃতিতে টিলারসন বলেন, প্রাপ্ত তথ্যের সতর্ক বিশ্লেষণের পর  স্পষ্ট যে, রাখাইনে রোহিঙ্গারা জাতিগত নিধনযজ্ঞের শিকার। কোনও উস্কানির কথা বলে এই নৃশংস নিপীড়নকে জায়েজ করা যায় না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই নিপীড়নে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা করছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংকটের সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এতে উভয় দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। যার ফলে চীন ও রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়ে ওঠতে পারে মিয়ানমার।

উল্লেখ্য, এ বছরের ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ফাঁড়িতে হামলার পর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার। এ অভিযানের পর ৬ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই প্রভাবশালী সদস্য চীন ও রাশিয়া। সূত্র: রয়টার্স।

 

 

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের