সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৪০

সিরিয়ায় দুই হাজার মার্কিন সেনার উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে কয়েক দিনের মধ্যে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেনাদের জবাবদিহিতামূলক একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এ সংখ্যা প্রকাশ করা হচ্ছে। দেশটির দুই কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ খবর জানায়।

সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্র এর আগে দাবি করেছিল, সিরিয়ায় তাদের পাঁচশ’র মতো সেনা রয়েছে। তারা মূলত সিরিয়ার উত্তরদিকে আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিপন্থী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ও আরব মিলিশিয়া বাহিনীকে সহযোগিতা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, সম্ভবত সোমবারের মধ্যে পেন্টাগন ঘোষণা দেবে সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে কোনও কারণে দেরিও হতে পারে। তবে এর মধ্যে সেনা বাড়ানো হবে না। সবসময় ওঠানামা করায় সঠিক সংখ্যা নির্ধারণে এ  সময় লাগতে পারে।

তবে মার্কিন সেনাদের প্রতি নাগরিকদের বিরুপ মনোভাবের কারণে ইরাকে নিয়োজিত সেনার সংখ্যা প্রকাশ করা হবে না বলে জানান এক কর্মকর্তা। আর গত আগস্ট মাসে আফগানিস্তানে এক হাজার বাড়ানোর পর দেশটিতে ১১ হাজার সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক ও সিরিয়ায় সেনাদের নিয়ন্ত্রণে জন্য ফোর্স ম্যানেজমেন্ট লেভেল (এফএমএল) নামে একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এর মাধ্যমে সেনাদের সঠিক সংখ্যা নিরুপণ করা হয়নি।

এর আগে এফএমএল কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরাকে ৫ হাজার ২৬২ জন ও সিরিয়ায় ৫০৩ জন মার্কিন সেনা রয়েছে। তবে তারা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেছিলেন সংখ্যাটি আরও বেশি। গতবছর ডিসেম্বরে পেন্টাগন জানায়, তারা সিরিয়ায় সেনা সংখ্যা বাড়ানো হবে।

এর আগে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের সেনা সংখ্যা প্রকাশ করায় হতাশা প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিপরীতে রাশিয়া ও ইরান বাশারকে সমর্থন জানায়।

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম