বিশ্বমঞ্চে ইভাঙ্কাকে ‘গুরুত্বপূর্ণ’ করে তুলতে চান না টিলারসন

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইভাঙ্কার ভারত সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও উচ্চ পদস্থ কর্মকর্তা আসছেন না। ভারতে একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেবেন ইভাঙ্কা। সিএনএন-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বমঞ্চে ইভাঙ্কাকে গুরুত্বপূর্ণ করে তুলতে চান না বলেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার সঙ্গে কোনও প্রতিনিধি দল পাঠাচ্ছেন না।

ইভাঙ্কা ট্রাম্প ও রেক্স টিলারসন

খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে ইভাঙ্কার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ গ্রহণ। হায়দরাবাদে তিনদিনের এই বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনটি আয়োজন করছে যৌথভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারত। আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মূল লক্ষ্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা সিএনএনকে বলেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চেয়ে উচ্চ পদের কোনও কর্মকর্তাকে প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারত সফরের অনুমতি দেননি টিলারসন। তারা ইভাঙ্কাকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ করে তুলতে চান না বলেই এই সিদ্ধান্ত।

বেশ কিছুদিন ধরেই টিলারসনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের বিরোধের খবর সংবাদমাধ্যমে আসছে। ট্রাম্পের সঙ্গে টিলারসনের বিরোধ এই ঘটনায় নতুন মোড় নিতে পারে। ট্রাম্প এর আগে বেশ কয়েকবার টিলারসনের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন।

জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়াকে ধ্বংসের হুমকি দিয়েছিলেন। অথচ টিলারসন কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পেছনে সময়ের অপচয় করছেন। টিলারসনও ছেড়ে দেননি। তিনিও ট্রাম্পকে শয়তান বলে আখ্যায়িত করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এই সম্মেলনে ইভাঙ্কার উপস্থিতি নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। হায়দরাবাদ সম্মেলনের জন্য কয়েক হাজার ভিক্ষুককে উচ্ছেদ করেছে। অনেককেই জেলে পাঠানো হয়েছে। আর যুক্তরাষ্ট্রে বাণিজ্যে নারীদের ভূমিকা বাড়ানোর প্রচারণায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম