রিজার্ভ চুরি

আরসিবিসি’র বিরুদ্ধে মামলা করতে কেন্দ্রীয় ব্যাংক ও নিউ ইয়র্ক ফেড’র আলোচনা

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১২:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:২৫

রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি’র বিরুদ্ধে যৌথভাবে মামলা দায়েরের জন্য আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক ও নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। তবে নিউ ইয়র্ক ফেড এখনও কোনও আনুষ্ঠানিক জবাব দেয়নি। কেন্দ্রীয় ব্যাংক ও নিউ ইয়র্ক ফেড’র সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রিজার্ভের অর্থ চুরি

২০১৬ সালের ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্ক ফেড অ্যাকাউন্ট থেকে আট কোটি দশ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। সুইফট সিস্টেমের মাধ্যমে ভুয়া আদেশে এই অর্থ চুরি করা হয়। এই চুরির অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোশেনে (আরসিবিসি) পাঠানো হয়। সেখান থেকে তা দেশটির ক্যাসিনোগুলোতে চলে যায়।

রিজার্ভ চুরির প্রায় দুই বছর হতে চললেও বিশ্বের বৃহত্তম হ্যাকিংয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ। আর উদ্ধার করা হয়েছে মাত্র দেড়কোটি ডলার।

নভেম্বরে বাংলাদেশ ব্যাংক ও নিউ ইয়র্ক ফেডের কর্মকর্তারা কনফারেন্স কলের মাধ্যমে আরসিবিসি’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় সুইফটের দুই প্রতিনিধিও অংশগ্রহণ করেন। আলোচনা সম্পর্কে অবহিত তিনটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। এতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ব্যাংক মামলার বিষয়ে একটি প্রস্তাব পাঠাবে নিউ ইয়র্ক ফেডের কাছে।

একটি সূত্র জানায়, ২০১৮ সালের মার্চ-এপ্রিলের দিকে নিউ ইয়র্কে মামলা দায়েরের লক্ষ্য রয়েছে। কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রস্তাব পাঠাবে।

সূত্র মতে, বাংলাদেশ চুরি হওয়া অর্থ উদ্ধারে সিভিল মামলা দায়ের করতে চায়। কর্তৃপক্ষের আশা ফেড ও সুইফট মামলায় যৌথ বাদী হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সুভঙ্কর সাহা জানান, আরসিবিসি’র বিরুদ্ধে মামলা দায়েরের পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত নন। তবে চুরি হওয়া অর্থ উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।

এই বিষয়ে নিউ ইয়র্ক ফেড ও সুইফট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ব্যাংকটির একটি সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শক মামলা দায়েরের বিষয়টি উপস্থাপন করেছেন কনফারেন্স কলে। নিউ ইয়র্ক ফেডের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের লিখিত প্রস্তাব পর্যালোচনা করতে রাজি হয়েছেন। কিন্তু যৌথ মামলা দায়েরের বিষয়ে রাজি হননি। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম