ইরানের বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:৩৯

যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের  সময়মতো সমর্থন দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় এ অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট’র এক প্রতিবেদন থেকে এখবর জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেছেন ‘দুর্নীতিগ্রস্ত সরকারের’ কাছ থেকে দেশ ফিরিয়ে নিতে চায় ইরানি জনগণ। যারা দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে দেশকে ফিরিয়ে নিতে চান তাদের অনেক সম্মান। সময় হলেই আপনারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবেন।’

বিক্ষোভ শুরু হওয়ার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার নিয়ে তারা তেহরানকে সতর্ক করেছে।

ইরান নিয়ে একের পর এক টুইট করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘দমন-পীড়নকারী সরকারকে চিরতরে সহ্য করা যায় না। বিশ্ব দেখছে!’

টুইটে ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের সরকার দেশের বাইরে সন্ত্রাসীদের অর্থের যোগান দিতে গিয়ে জাতীয় সম্পদের যে অপচয় করছে তারই প্রতিবাদে দেশটির জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছে।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরান সরকারের উচিত জনগণের অধিকার ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো। বিশ্ববাসী ইরানের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

প্রায় এক দশক পর গত কয়েকদিন ধরে অস্থির হয়ে উঠেছে ইরান। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদে এই বিক্ষোভ শুরু হয়। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তেহরান এই বিক্ষোভে সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর ইন্ধন খোঁজার চেষ্টা করলেও এই অভিযোগ মানছে না পশ্চিমা দেশগুলো। বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের