ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের সংশয়

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ২১:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদৌ ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। শান্তি আলোচনা এই অচলাবস্থায় পড়ার জন্য তিনি ফিলিস্তিনিদের দায়ী করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

দাভোসে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের বিতর্কিত সিদ্ধান্তকে ফিলিস্তিনিরা ‘অসম্মান’ জানিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সম্মান জানাতে হবে তা নাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে সব সময় সমর্থন করেছে ইসরায়েলে। তাই জেরুজালেম ইস্যুতে যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার জন্য সম্মানের।

ফিলিস্তিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে কোনও শান্তি আলোচনায় তারা অংশ নেবে না।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। তার এই সিদ্ধান্তে সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম