জিসিসি সদস্যদের দ্বন্দ্ব নিরসনের আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৮, ২২:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২৩:৪৪

উপসাগরীয় আরব দেশগুলোর সংগঠন গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যদের মধ্যকার দ্বন্দ্ব  নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। মঙ্গলবার উভয় মন্ত্রী এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনে কাতার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী

কাতারের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, বাগাড়ম্বর কমিয়ে আনা ও উত্তেজনা বৃদ্ধি না করে শান্ত থাকা এবং সমাধানের জন্য কাজ করা সবপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।

টিলারসনের এই আহ্বান মূলত কাতারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি দেশের অবরোধ আরোপ নিয়ে চলমান সংকটের সমাধানের জন্য।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র-কাতার কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে অনুষ্ঠিত এই যৌথ সংবাদসম্মেলনে টিলারসন ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস উপস্থিত ছিলেন। কাতারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মদ আল-আতিয়াহ।

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। এ সময় সৌদি জোট কাতারে সামরিক আগ্রাসন চালানো বা সরকার পরিবর্তনের চেষ্টা করতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকেই উপসাগরীয় সংকট চলছে।

 

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম