এফবিআই’র হুমকির পরও গোপন নথি প্রকাশে ট্রাম্পের অনুমতি

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২২

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আপত্তি ও এফবিআইয়ের হুমকির পরও গোয়েন্দা সংস্থাটির রুশ তদন্ত সংক্রান্ত গোপন নথি প্রকাশ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কংগ্রেসকে নথিটি হস্তান্তর করা হতে পারে বলে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। কর্মকর্তাদের ভাষায়, নথিটি প্রকাশের ব্যাপারে ট্রাম্পের পুরোপুরি সম্মতি রয়েছে। তবে তা প্রকাশের ক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এতে করে এফবিআই প্রধান পদত্যাগ করতে পারেন এবং ট্রাম্প প্রশাসন নতুন সংকটে পড়তে পারে।

ট্রাম্প-এফবিআই দ্বন্দ্ব চরমে

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ওপর এফবিআই’র নজরদারির অভিযোগে হোয়াইট হাউসের সঙ্গে গোয়েন্দা সংস্থাটির দ্বন্দ্ব চরমে পৌঁছায়। যদিও দীর্ঘদিন ধরেই রিপাবলিকানরা অভিযোগ করে আসছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাদের প্রার্থী ট্রাম্পের প্রচারণায় নজরদারি চালিয়েছিল এফবিআই।

এই নজরদারির তথ্য প্রকাশ করতেই নথিটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দেশটির বিরোধী দল ওই সময়কার ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা এই নথি প্রকাশ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খোদ ট্রাম্পের বিচার বিভাগও এ নথি প্রকাশ নিয়ে আপত্তি জানিয়েছে। আর এফবিআইয়ের দাবি, ওই নথিটির সঠিকতা নিয়ে সন্দিহান তারা। তাদের আশঙ্কা, মূল নথি থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় আছেন।  

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসের পরামর্শকরা বৃহস্পতিবার এফবিআই প্রধান ও ন্যাশনাল ইনটেলিজেন্স প্রধান ড্যান কোটসের উদ্বেগ প্রশমনের চেষ্টা করেন। কিন্তু কংগ্রেসের কাছে প্রেরণের আগে তাতে কোনও ধরনের পরিবর্তন আনা হয়েছে কিনা। হোয়াইট হাউসের কর্মকর্তারা পরিস্থিতি জটিল রয়েছে বলে জানিয়েছেন।

পুরো সপ্তাহজুড়ে এফবিআই প্রধান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড জে. রজেনস্টেইন নথিটি প্রকাশ বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি টমাস ও’কনোর এক বিবৃতিতে সংস্থাটির প্রধান রে’র প্রতি সমর্থন জানিয়েছেন।

নথি প্রকাশ নিয়ে এফবিআই প্রধানের অসন্তুষ্টির বিষয়ে হোয়াইট হাউস কর্মকর্তাদের কয়েকজনের উদ্বেগ থাকলেও বিষয়টিকে কেন্দ্র করে রে পদত্যাগ করতে পারেন। এফবিআই পরিচালকের চিন্তা-ভাবনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন।

এই পরিস্থিতির পরও হোয়াইট হাউসের দুই কর্মকর্তারা নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে ট্রাম্পের নথি প্রকাশের সিদ্ধান্তের কথা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন। এক কর্মকর্তা বলেন, ওই নথি প্রকাশের ব্যাপারে ট্রাম্প একেবারে প্রস্তুত। শুক্রবার কংগ্রেসকে এ ব্যাপারে অবহিত করা হতে পারে। আরেক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প সম্ভবত ওই কংগ্রেসনাল নথি প্রকাশ করবেন। তবে তা প্রকাশ করার আগে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।

প্রতিবেদনে বলা হয়, এফবিআইয়ের গোপন নথি প্রকাশের অনুমতি দিয়ে ট্রাম্প খোদ নিজের এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-কে উপেক্ষা করছেন। এর মধ্য দিয়ে এটাও পরিষ্কার যে, প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা ক্রিস্টোফারের নেই। এ প্রেসিডেন্টই কয়েক মাস আগে পূর্ববর্তী এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছিলেন। কয়েকদিন আগেই এফবিআইয়ের উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককেবে পদত্যাগ করেছেন। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ নন বলে একাধিকবার সমালোচনা করেছেন ট্রাম্প।

ডেমোক্র্যাটদের অভিযোগ রুশ সংযোগের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে নথিটি প্রকাশের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাউস ইনটেলিজেন্স প্যানেলের ডেমোক্র্যাটরা বুধবার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে গোপন ওই নথি প্রকাশ ঠেকানোর পক্ষে ভোট দিয়েছিলেন। তবে নথিটি প্রকাশের অনুমতি দেওয়ার ক্ষমতা ট্রাম্পের একার। তিনি নিজেই তা প্রকাশ করতে পারেন কিংবা তা প্রকাশের জন্য কংগ্রেসকে হস্তান্তর করতে পারেন।

হোয়াইট হাউসের এক কমকর্তা বলেন, ট্রাম্প নথিটি উন্মোচন করার পরই তা কংগ্রেসকে হস্তান্তর করা হবে। ওই নথিতে কোনও সম্পাদনা করার সম্ভাবনা নেই বলেও দাবি করেন তিনি।     

হাউস ইনটেলিজেন্স কমিটির রিপাবলিকানরা নথিটি তৈরি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের সঙ্গে রুশ সংযোগ তদন্তের প্রাথমিক ধাপে এফবিআই অসদাচরণ করেছে।

বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি বলেন, খুব শিগগিরই এই নথি প্রকাশ করা হবে ও বিশ্ব দেখবে। এর আগে মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও ট্রাম্প রিপাবলিকান এক কংগ্রেসম্যানকে বলেছিলেন, ওই নথি শতকরা একশ ভাগই প্রকাশ করতে চান তিনি।

/এফইউ/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম