মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি ভারত ও ইইউয়ের

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ২৩:৫৮আপডেট : ১৯ মে ২০১৮, ০০:০২

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) কাছে মার্কিন পণ্যের তালিকা দিয়েছে। ওইসব পণ্যের ওপর তারা উচ্চ হারে শুল্ক আরোপ করবে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, বিশ্ব জুড়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তারা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মার্চ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শুল্ক আরোপের সময় তিনি মন্তব্য করেছিলেন,  ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ তিনি ওই শুল্ক আরোপ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এতে চীনের ওপর তেমন কোনও প্রভাবই পড়বে না। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি ভারত ও ইইউয়ের

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, মার্কিন শুল্কের কারণে তাদেরকে ১৫০ কোটি ডলারের শুল্কের মুখে পড়তে হয়েছে। অ্যালুমিনিয়ামের ওপর আরোপ করা মার্কিন শুল্কের কারণে তাদের খরচ বেড়েছে ১০ কোটি ডলার। পাল্টা ব্যবস্থা হিসেবে ইইউ চাল, ক্র্যানবেরি, বৌরবর্ন হুইস্কি, ভুট্টা, বাদামের মাখন ইত্যাদি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করার কথা ভাবছে। ট্রাম্পের আরোপ করা শুল্ক রদ না হলে জুনের ২০ তারিখ থেকে ইইউ ওই পণ্যগুলোর ওপরে নতুন হারে  শুল্ক কর্তন শুরু করবে।

এদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের কারণে ভারতের ক্ষতি যথাক্রমে ৩ কোটি ১০ লাখ ডলার ও ১৩ কোটি ৪০ লাখ ডলার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে ভারতের হস্তান্তর করা মার্কিন পণ্যের তালিকায় রয়েছে সয়াবিন তেল, পাম তেল, কাজু বাদামসহ অন্যান্য পণ্য। ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল না হলে ওইসব মার্কিন পণ্যে নতুন হারের শুল্ক কার্যকর হবে জুনের ২১ তারিখ থেকে।

/এএমএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম