বৈঠক শুরুর আগে পুতিন-ট্রাম্পের বিলম্বের কূটনীতি

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৮:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০২

নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর শুরু হয়েছে ট্রাম্প-পুতিনের বৈঠক। পৃথিবীর সেরা দুই পরাশক্তির শীর্ষ ব্যক্তিই পরস্পরকে দেরি করিয়েছেন। ট্রাম্প আগেই হেলসিংকিতে পৌঁছে গেলেও পুতিনের পৌঁছাতে বিলম্ব হয়। তবে নির্ধারিত সভাস্থলে তিনি পৌঁছেছেন ট্রাম্পের আগে। বৈঠকটি শুরু হয়েছে এক ঘণ্টা পর। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম একে ডিপ্ল্যোম্যাটিক গেমম্যানশিপ আখ্যা দিয়েছে। বৈঠক শুরুর আগে পুতিন-ট্রাম্পের বিলম্বের কূটনীতি

স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ফিলিপ রাকার টুইটারে মন্তব্য করেছেন, মানুষকে অপেক্ষায় রাখাটা পুতিনের প্রভাব প্রদর্শনের স্টাইল। হেলসিংকিতে ট্রাম্প নির্ধারিত সময়ে পৌঁছালেও পুতিন সেখানে অবতরণ করেন দেরিতে। তবে সভাস্থলে তিনি ট্রাম্পের আগে পৌঁছেছেন। গার্ডিয়ান লিখেছে, পুতিনকেও পাল্টা অপেক্ষায় রেখেছিলেন ট্রাম্প। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অবশেষে তাদের বৈঠক শুরু হয়েছে বৈঠকের জন্য নির্ধারিত প্রেসিডেনশিয়াল প্যালেসে।

পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে ঘরে-বাইরে দুই দিক থেকেই চাপের মুখে ছিলেন ট্রাম্প। দ্য গার্ডিয়ানের খবর থেকে জানা গেছে, ট্রাম্প-পুতিন বৈঠকে বসার আগে ৩ সেকেন্ড সময় পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন। ট্রাম্প পুতিনকে জানিয়েছেন, চীন, সামরিকতা, ক্ষেপণাস্ত্র আর বাণিজ্য নিয়ে আলোচনায় আগ্রহী তিনি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কজনিত দ্বন্দ্ব যেসব প্রশ্নে, সেই মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ, ইউক্রেন প্রশ্ন, ইউক্রেন, সিরিয়া, ন্যাটো কিংবা বিষপ্রয়োগে কূটনীতিক হত্যার মতো বিষয়গুলোর কথা তোলেননি ট্রাম্প। 

/এএমএ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান