নাইজারে সশস্ত্র ড্রোন মোতায়েনের কথা নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১৪:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:৩৫

নাইজারে ২০১৮ সালের শুরুতে ড্রোন মোতায়েন করলেও সোমবার তা নিশ্চিত করেছে আফ্রিকায় অবস্থানরত মার্কিন সামরিক কমান্ড।  পশ্চিম আফ্রিকার দেশটি ২০১৭ সালের নভেম্বরে সশস্ত্র ড্রোন মোতায়েনে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

নাইজারে সশস্ত্র ড্রোন মোতায়েনের কথা নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের নারী মুখপাত্র সামান্তা রেহো বলেন, নাইজার সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফ্রিকা কমান্ড দেশটিতে সশস্ত্র গোয়েন্দা, নজরদারী ও উদ্ধার কাজের (আইএসআর) ড্রোন মোতায়েন করেছে। ওই অঞ্চলের হুমকি মোকাবিলা ও অন্যান্য নিরাপত্তা ইস্যুতে এর মাধ্যমে শক্তিবৃদ্ধি ঘটেছে। সশস্ত্র আইএসআর ড্রোন ২০১৮ সালের শুরু থেকে উড়ছে।

নাইজারের রাজধানীতে অবস্থিত এয়ার বেস ১০১-এ এসব সশস্ত্র ড্রোন মোতায়েন রয়েছে। মুখপাত্র জানান, এই উদ্যোগকে সমর্থন দিয়েছে নাইজার সরকার। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলার জন্য এই ড্রোন মোতায়েনের অনুমতি দেয় নাইজার।

সম্প্রতি নাইজারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি বেড়েছে। নাইজারের সেনাবাহিনীর সঙ্গে প্রায় ৮০০ মার্কিন সেনা কাজ করছে।

গত বছর অক্টোবরে নাইজারে আইএসের হামলায় চার মার্কিন সেনা নিহত হয়। মালিতে অবস্থানরত আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী নাইজারে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম