পদত্যাগ করলেন ফেসবুকের নিরাপত্তা প্রধান

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১৫:৩১আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৫:৩৪

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্ট্যামোস পদত্যাগ করেছেন। আগস্ট মাসের শেষ দিকে তার পদত্যাগ কার্যকর হবে। ফেসবুকের চিফ অপারেটিং কর্মকর্তা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।  মার্চে নিরাপত্তা বিভাগ ঢেলে সাজানোর খবর প্রকাশের পর স্ট্যামসের পদত্যাগের এই ঘোষণা এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অ্যালেক্স স্ট্যামোস

৩৯ বছরের স্ট্যামোস ২০১৫ সাল থেকে ফেসবুকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এমন সময় পদত্যাগ করলেন যখন ফেসবুকের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মতো সংকটে পড়েছে। ফেসবুক ছেড়ে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা কাজে যুক্ত হচ্ছেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্যামোস ফেসবুকে চাকরির সময়কে কঠিন তিন বছর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যা শিখেছি তা আরও বড় পরিসরে কাজে লাগাতে চাই।

বুধবার প্রকাশিত এক ফেসবুক পোস্টে স্ট্যামোস বলেন, টেকনোলজি কোম্পানির জন্য সবচেয়ে কঠিন হুমকি মোকাবিলায় বিশ্বের অন্যতম দক্ষ ও নিবেদিত নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।

এই বছরের শুরুতে সমালোচনার মুখে পড়েছিলেন স্ট্যামোস। ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডালকে এক টুইটে অনুপ্রবেশ আখ্যায়িত করেছিলেন তিনি। পরে অবশ্য তিনি তা মুছে ফেলেন। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন সিলিকন ভ্যালিতে শোনা যাচ্ছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম