বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাগত সক্ষমতা নিয়ে প্রতিবেদন দেবে যুক্তরাষ্ট্র

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
০২ আগস্ট ২০১৮, ২২:৩৪আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২২:৪২

মার্কিন সিনেট গত বুধবার এবং হাউজ অব রিপ্রেজেন্টিটিভ গত সপ্তাহে ২০১৯ অর্থবছরের জন্য জন এস ম্যাককেইন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) অনুমোদন করেছে। এখন সেটি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির জন্য। ট্রাম্প যদি ওই প্রস্তাবনায় সায় দেন তাহলে তা আইনে পরিণত হবে এবং সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাগত সক্ষমতা নিয়ে প্রতিবেদন দেবে যুক্তরাষ্ট্র এনডিএএ সংক্রান্ত সম্মেলনের এক প্রতিবেদন থেকে জানা গেছে,  প্রস্তাবিত আইনেই এই চাহিদার কথা উল্লেখ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরকে প্রাকৃতিক দুর্যোগ ও  মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে কংগ্রেশনাল ডিফেন্স কমিটির কাছে।

মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র কি ধরণের সহযোগিতা করতে পারে সে বিষয়েও উল্লেখ থাকবে প্রতিবেদনে।

/এএমএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী