ইরানের বিরুদ্ধে পারমাণবিক নিষেধাজ্ঞা পুরোপুরি পুনর্বহাল করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১০:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের ফলে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি পুনর্বহাল করা হবে। আর মঙ্গলবার (৭ আগস্ট) থেকে ইরানের গাড়ি, স্বর্ণ ও অন্যান্য ধাতু খাতে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক নিষেধাজ্ঞা পুরোপুরি পুনর্বহাল করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞার কারণে তেহরান নতুন চুক্তির জন্য রাজি হবে এবং অস্থিতিশীলতা তৈরির কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনাকে মনোজাগতি যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বড় ধরনের উদ্বেগ জানিয়েছে ২০১৫ সালের চুক্তিবদ্ধ দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।

বিবিসি জানিয়েছে, আগামী ৫ নভেম্বর ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইরানের বন্দর, জ্বালানি, নৌ পরিবহন ও নির্মাণ খাত, ইরানের জ্বালানি ও তেল বিষয়ক লেনদেন এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, অনেক ইতোমধ্যেই কোম্পানি ইরানের বাজার ত্যাগ করছে জেনে আমি আনন্দিত। অনেক দেশই ইঙ্গিত দিয়েছে তারা ইরানের অপরিশোধিত তেল আমদানি কমিয়ে দেবে।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান