যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে ‘ব্যাপক প্রাণহানি’র আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। দেশটির জরুরি সেবার কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এই ঘূর্ণিঝড়টি অনেক মেরে ফেলতে পারে। দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জেফ বিয়ার্ড জানান, ঝড়ের ফলে নিচু এলাকায় সর্বনাশা বন্যা দেখা দিতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে ‘ব্যাপক প্রাণহানি’র আশঙ্কা

ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হয়ে ক্যাটাগরি টুতে পরিণত হয়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসলেও বিয়ার্ড এখনও ফ্লোরেন্সকে খুব বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, ক্যারোলিনা ও ভার্জিনিয়াতে ইঞ্চি নয়, বৃষ্টিপাতের হার ফুট ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, নদীর পানি ১৩ ফুট বৃদ্ধি পেতে পারে। কারণ এরই মধ্যে নদীর পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে।

বিয়ার্ড বলেন, এই ঝড় খুব বিপজ্জনক। দুর্ভাগ্যবশত নিচু এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিহত হতে পারেন এবং এটাই হয়ত আমরা প্রত্যক্ষ করব।

বন্যা প্রবণ এলাকার মানুষের উদ্দেশে এই মার্কিন কর্মকর্তা বলেন, আপনাদের সময় ফুরিয়ে যাচ্ছে। সাগরের উচ্চতা বৃদ্ধি শুরু হয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই বন্যা দেখা দিতে পারে। ওই এলাকা ছেড়ে আপনাদের সরে যাওয়ার সময় ফুরিয়ে আসছে। নদী, স্রোত ও নিচু এলাকার মানুষের অবশ্যই সরে যেতে হবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম